Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১৮৪

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উটের গোশত খাওয়ার পর উযূ করা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি জবাবে বলেনঃ তোমরা উযূ করবে। অতঃপর তাকে বকরীর গোশত খাওয়ার পর উযূ করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলেন, তোমরা উযূ করবে না। অতঃপর তাঁকে উটের আস্তাবলে নামায পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সেখানে নামায পড়তে নিষেধ করেন। কেননা তা শয়তানের আড্ডাখানা। অতঃপর তাকে বকরীর খোঁয়াড়ে নামায পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেনঃ তোমরা সেখানে নামায পড়তে পার- কেননা তা বরকতের স্থান।

ছবি বানান