দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১৮৫
একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক গোলামের পাশ দিয়ে যাচ্ছিলেন, যখন সে বকরীর চামড়া ছাড়াচ্ছিল, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেনঃ একটু সরে দাড়াও, আমি তোমাকে শিখিয়ে দেই। অতঃপর তিনি নিজের হাত বকরীর চামড়া ও গোশতের মাঝখানে ঢ়ুকিয়ে দেন; এমনকি তাঁর হাত বগল পর্যন্ত ঢুকে গেল। অতঃপর উঠে গিয়ে লোকদের সাথে উযূ না করেই নামায আদায় করলেন।