Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৮৩

প্রায় ২ মিনিট · ২৬৮ শব্দ

তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম, আপনার সম্প্রদায় ধারণা করে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের সময় রমল করেছেন, আর তা সুন্নাত। তিনি বলেন, তারা সত্য বলেছে এবং মিথ্যা বলেছে। আমি জিজ্ঞাসা করলাম, তারা কী সত্য বলেছে আর কী মিথ্যা বলেছে? তিনি বলেন, তারা রমলের ব্যাপারে সত্য বলেছে আর সুন্নাতের ব্যাপারে মিথ্যা বলেছে। প্রকৃত ব্যাপার এই যে, হুদায়বিয়ার সন্ধির সময় কুরায়শরা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের ছেড়ে দাও, যাতে তারা উটের ন্যায় নাকের সংক্রামক ব্যাধিতে মারা যায়। অতঃপর সন্ধি চুক্তিতে যখন স্থির হয় যে, তারা আগামী বছর মক্কায় আগমণ করে তিন দিন অবস্থান করতে পারবে। অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর যখন মক্কায় উপনীত হন, তখন মুশরিকরা কু’আয়কিআন পাহাড়ের নিকট এলো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগণকে বলেন, তোমরা বায়তুল্লাহর তাওয়াফের সময় তিনবার রমল করবে। এটা মূলত সুন্নাত নয়। (রাবী বলেন) আমি বলি, আপনার সম্প্রদায়ের লোকেরা ধারণা করে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফ করেন তাঁর উটে সাওয়ার হয়ে এবং এটা সুন্নাত। ইবন আব্বাস বলেন, তারা সত্য বলেছে এবং মিথ্যাও। আমি জিজ্ঞাসা করি, তারা কী সত্য বলেছে এবং কী মিথ্যা বলেছে? তিনি বলেন তারা সত্য বলেছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে আরোহণ অবস্থায় সাফা-মারওয়ার মাঝে তাওয়াফ করেন। আর মিথ্যা এই যে, তা আসলে সুন্নাত নয়। বরং প্রকৃত ব্যাপার এই যে, লোকেরা নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যাতায়াত করতে পারছিল না এবং তাঁর থেকে বিচ্ছিন্ন হতে পারছিল না। এমতাবস্থায় তিনি উটে আরোহণ করে তাওয়াফ সম্পন্ন করেন, যাতে লোকেরা তাঁকে সহজে দেখতে পায়, তাঁর বক্তব্য শুনতে পায় এবং তাদের হাত যাতে তাঁর দিকে সম্প্রসারিত না হয়।

ছবি বানান