আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৮৪
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় উপনীত হন উমরাতুল কাযা আদায়ের উদ্দেশ্যে। এই সময় ইয়াসরিবের সংত্রামক জ্বর তাদের দুর্বল করে দিয়েছিল্। মক্কার কুরায়শরা বলাবলি করতে থাকে যে, তোমাদের নিকট এমন একটি কাওম আসবে, যারা জ্বরের কারণে দুর্বল হয়ে পড়েছে। আল্লাহ্ তা’আলা তাদের এই কথা নবীকে জানিয়ে দেন। তখন তিনি তাঁর সাহাবীদের বায়তুল্লাহ তাওাফের সময় তিনবার রমল করার নির্দেশ দেন এবং রুকনে ইয়ামানী এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে হেঁটে তাওয়াফ করতে বলেন। (মুশরিকরা) তাঁদেরকে (মুসলিমদেরকে) রমল করতে দেখে বলাবলি করতে থাকে যে, এরা তো তারাই যাদের সম্পর্কে তোমরা বলতে যে, জ্বর তাদেরকে দুর্বল করে ফেলেছে বরং এরা তো আমাদের চাইতেও শক্তিশালী। ইবন আব্বাস (রাঃ) বলেন, তিনি তাঁদেরকে প্রত্যেক চক্করে (তাওয়াফে) রমল করতে নির্দেশ দেননি, বরং বাকি চক্কর স্বাভাবিকভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।