দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৯৭
তিনি বলেন, আমি আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ) এর সাথে তাওয়াফ করি। অতঃপর আমরা খানায়ে কা’বার পশ্চাতে আসি, তখন আমি তাঁকে বলি, আপনি কি পানাহ্ চাইবেন না? তিনি বলেন, আমি আল্লাহ্ তা’আলার নিকট দোজখের আগুন হতে পানাহ্ চাচ্ছি। অতঃপর তিনি আজরে আসওয়াদে চুমু দিতে যান এবং তাতে চুমু দেন। অতঃপর তিনি রুকনে ইয়ামানী ও মুলতাযিমের মাঝখানে দন্ডয়মান হয়ে তাঁর বুক, চেহারা, দুই হাত ও হাতের তালু স্থাপন করে তা বিস্তৃত করে দেন এবং বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি।