দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৯৮
তিনি (তাঁর দৃষ্টিশক্তি হারানোর পর) ইবন আব্বাস (রাঃ) এর নিকট উপবেশন করতেন। আর তিনি (ইবন আব্বাস) তাঁকে (বায়তুল্লাহর) দেওয়ালের তৃতীয়াংশের (অর্থাৎ মুলতাযামের) নিকট দাঁড় করিয়ে দিতেন, যা হাজরে আসওয়াদ ও মূলতাযামের নিকট অবস্থিত ছিল। ইবন আব্বাস (রাঃ) তাঁকে বলেন, আচ্ছা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ স্থানে দাঁড়িয়ে নামায পড়তেন? তিনি (সায়েব) বলেন, হ্যাঁ। তখন ইবন আব্বাস (রাঃ) সেখানে দন্ডায়মান হন এবং নামায আদায় করেন।