Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৮৯৯

প্রায় ১ মিনিট · ১৩২ শব্দ

আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা (রাঃ)-কে আমার ছেলেবেলায় জিজ্ঞাসা করি, আপনি আমাকে আল্লাহ্ তা’লার বানীঃ ’’নিশ্চই সাফা ও মারওয়া আল্লাহর নির্দেশাবলীর অর্ন্তভূক্ত’’ সম্পর্কে কিছু বলেন। আমার মনে হয়, যদি কেউ এর তাওয়াফ ত্যাগ করে সে গুনাহ্‌গার হবে না। আয়েশা (রাঃ) বলেন, এরূপ কখনো নয়। তুমি যেরূপ বলেছ, যদি তা ই হতো তবে আয়াতটি এরূপ হতোঃ তার উপর (হজ্জ্ ও উমরাকারীর) কোন গুনাহ্ নেই, যদি সে উভয়ের তাওয়াফ না করে। বরং আয়াতটি আনসারদের শানে নাযিল হয়। তারা মানাতের (যিয়ারতের) উদ্দেশ্যে ইহরাম বাঁধত। মানাত ছিল কুদায়দ নামক স্থানে প্রতিষ্ঠত। তারা সাফা-মারওয়ার মাঝে তাওয়াফ বর্জন করত। ইসলামের অভ্যূদয়ের পর তারা এ ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলে মহান আল্লাহ্ এই আয়াত নাযিল করেনঃ ’’সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম।’’

ছবি বানান