Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯১৭

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি বলেন, ইবন মিরবা আল আনসারী (রাঃ) আমাদের নিকট আগমন করেন, যখন আমরা আরাফাতের ময়দানে এমন স্থানে ছিলাম, যে স্থানটি আমর ইবন আবদুল্লাহ্ কর্তৃক আমাদের জন্য নির্ধারিত হওয়ার কারণে আমরা ইমাম হতে দূরে পড়ে গিয়েছিলাম। তখন তিনি বলেন, আমি আপনাদের নিকট রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন দূত। তিনি বলেছেন, আপনারা এখানে আপনাদের নির্দিষ্ট স্থানে অবস্থান করুন। কেননা আপনারা ইবরাহীম (আঃ) এর যোগ্য উত্তরাধিকারী।

ছবি বানান