Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯১৮

প্রায় ১ মিনিট · ১৩৩ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত হতে প্রশান্ত অবস্থায় প্রত্যাবর্তন করেন এবং তাঁর সাওয়ারীর পশ্চাতে সাওয়ার ছিলেন উসামা ইবন যায়িদ। অতঃপর তিনি ইরশাদ করেনঃ লোক সকল! তোমরা শান্ত হও, কেননা ঘোড়া ও উটকে দ্রুত চালনার মধ্যে কোন সাওয়ার নেই। রাবী বলেন, এরূপ ঘোষনার পর আমি কোন ঘোড়া বা উটকে সহীসদের দু’হাত দ্রুত পরিচালনা করতে দেখিনি। এমতাবস্থায় আমরা মুযদালিফায় আগমণ করি। রাবী ওয়াহব অতিরিক্ত বর্ণনা করেছেন যে, অতঃপর (মুযদালিফা হতে) মিনায় গমণকালে তাঁর উটের পশ্চাতে ফযল ইবন আব্বাস (রাঃ) সাওয়ার হন। আর ঐ সময়ও তিনি বলেনঃ হে জনগণ! ঘোড়া বা উটকে দ্রুত চালনার মধ্যে কোন নেকী বা কল্যাণ নেই বরং তোমাদের উচিত এখন শান্ত হওয়া। রাবী বলেন, অতঃপর আমি কাউকেই তার দু’হাত দ্রুত পরিচালনা করতে পারিনি, মিনায় আগমন করা পর্যন্ত।

ছবি বানান