Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯৪৮

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

তিনি বলেন, আমি মুযদালিফাতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গমণ করি। তখন আমি বলি, হে আল্লাহ্‌র রাসুল! আমি তায়ী দু’টি পর্বতের নিকট হতে এসেছি। আমার সাওয়ারী ক্লান্ত হয়ে পড়েছে এবং নিজেও শ্রান্ত হয়েছি। আল্লাহর শপথ! আমি এমন কোন পর্বত ছাড়িনি যেখানে আমি অবস্থান করিনি। এমতাবস্থায় আমার হজ্জ সম্পন্ন হয়েছে কি? তখন জবাবে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের সাথে সকালের এ নামায প্রাপ্ত হয় এবং পূর্বে আরাফাতে আসে দিনে বা রাতে, সে ব্যক্তি তার হজ্জ পূর্ণ করল এবং সমস্ত কনণীয় কাজ সম্পন্ন করল।

ছবি বানান