Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯৪৯

প্রায় ১ মিনিট · ৭৪ শব্দ

আাহমাদ ইবন হাম্বল (রহঃ) ..... আবদুর রহমান ইবন মু’আয নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সাহাবি হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে লোকদের উদ্দেশ্যে ভাষন প্রদান করেন এবং তাদের জন্য স্থান নির্ধারিত করে দেন। অতঃপর তিনি বলেন, মুজাহিদগণ এ স্থানে অবস্থান করবে, এই বলে তিনি কিবলার ডান দিকে ইশারা করেন এবং আনসাররা এ স্থানে বলে তিনি কিবলার বাম দিকে ইশারা করেন। অতঃপর অন্যান্য লোকদের চর্তুদিকে অবস্থান করবে।

ছবি বানান