দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯৫০
মুহাম্মদ ইবনু আল-আ’লা ..... ইবন আবূ নাজীহ্ (রহঃ) তাঁর পিতা হতে, তিনি বনী বাকরের এক ব্যক্তি হতে বর্ণনা করেছেন। তাঁরা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়্যামে তাশরীকের মধ্যম দিনে খুতবা প্রদান করতে দেখেছি। আর এ সময় আমরা তাঁর সাওয়ারীর কাছে উপস্থিত ছিলাম। আর তা ছিল সেই খুতবা যা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে পেশ করেন।