দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯৭৮
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ যিলহজ্জ জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ করেন। অতঃপর তিনি মিনাতে স্বীয় স্থানে প্রত্যাবর্তন করেন। অতঃপর তিনি কুরবানী করতে চান এবং কুরবানী করেন। পরে তিনি তাঁর মাথা মুন্ডনকারীকে আহবান করেন, যিনি তাঁর মাথার ডানপার্শ্বের চুল মুণ্ডন করেন। অতঃপর তিনি তা নিকটবর্তী ব্যক্তিদের মধ্যে ঐ চুল একটি বা দু’টি করে বণ্টন করে দেন। অতঃপর মুন্ডনকারী তাঁর বামপার্শ্বের মস্তক মুন্ডন করে দেন। তখন তিনি জিজ্ঞাসা করেন, এখানে কি আবূ তালহা (রাঃ) আছে? অতঃপর তিনি তা আবূ তালহাকে প্রদান করেন।