Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯৭৯

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেন, মিনাতে অবস্থানকালে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (হাজ্জের করণীয় বিষয় আগে পরে করা সম্পর্কে) কিছু প্রশ্ন করা হয়। তখন জবাবে তিনি বলেন, এতে কোন দোষ নেই। তখন জনৈক ব্যাক্তি জিজ্ঞেস করে, আমি কুরবানির পূর্বে মস্তক মুণ্ডন করেছি। জবাবে তিনি বলেন, তুমি কুরবানি (এখন) কর। এতে কোন দোষ নেই। অপর এক ব্যাক্তি বলেন, আমি কঙ্কর নিক্ষেপ করতে ভুলে গিয়েছি এবং আমি এখনও কঙ্কর নিক্ষেপ করি নি। এতদশ্রবনে তিনি বলেন, তুমি এখন কঙ্কর নিক্ষেপ কর এবং এতে কোন দোষ নেই।

ছবি বানান