Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯৮৪

প্রায় ১ মিনিট · ১৪৬ শব্দ

তিনি বলেন, একদা আবূ মা’কাল (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হজ্জ সম্পন্ন করেন। অতঃপর তিনি হজ্জ শেষে গৃহে প্রত্যাবর্তন করলে তাকে উম্মে মা’কাল বলেন, আমি জানতে পেরেছি যে, আমার উপরও হজ্জ ফরয। অতঃপর তারা উভয়ে পদব্রজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাযির হন এবং বলেন, ইয়া রাসূলাল্লাহ্! নিশ্চই আমার জন্য হজ্জ ফরয, আর আমার পিতা মা’কালের জন্য রয়েছে একটি উট। এতদশ্রবনে আবূ মা’কাল বলেন, তুমি সত্য বলেছ, কিন্তু আমি এর দ্বারা যুদ্ধে অংশগ্রহণ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তাকে প্রদান কর, যাতে সে উহার পৃষ্ঠে সাওয়ার হয়ে হজ্জ করতে পারে। তখন তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি এমন এক জন বৃদ্ধা মহিলা যার বয়স অনেক বেশি এবং রুগী। কাজেই এমন কোন ’আমল আছে কি যা আমার হজ্জের বিনিময় হতে পারে? তখন জবাবে তিনি বলেন, রমযান মাসের উমরা হজ্জের জন্য যথেষ্ট হবে।

ছবি বানান