Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯৮৫

প্রায় ২ মিনিট · ১৯০ শব্দ

তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জ সম্পন্ন করেন, এই সময় আমাদের একটি উট ছিল, যাদ্বারা আবূ মা’কাল জিহাদে গমণ করতো। এ সময় আমরা রোগগ্রস্ত হই, আবূ মা’কাল মৃত্যুবরণ করে এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন। তিনি তার হজ্জ সমাপনান্তে প্রত্যাবর্তন করার পর, আমি তাঁর নিকট গমন করলে তিনি বলেন, হে উম্মে মা’কাল! আমাদের সাথে বের হতে কিসে তোমাকে বাধা প্রদান করেছিল? তখন সে বলে, আমরাও হজ্জের নিয়্যাত করেছিলাম। কিন্তু এ সময় আবূ মা’কাল মৃত্যুবরণ করে। এ সময় আমাদের একটি উট ছিল, যা দ্বারা আমরা হজ্জ সম্পন্ন করতাম। কিন্তু আবূ মা’কাল আমাকে সেটা আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার জন্য ওসীয়াত করেন। এতদশ্রবণে তিনি বলেন, যদি তুমি এটাকে নিয়ে বের হতে, তবে ভাল হতো; কেননা হজ্জে গমনও আল্লার রাস্তায় গমণ সদৃশ। কাজেই আমাদের সাথে এ বছর যখন তুমি হজ্জ করতে পারনি, তখন তুমি রামাযান মাসে উমরা সম্পন্ন করবে, কেননা এটা হজ্জেরই মত। তখন তিনি বলেন, হজ্জ তো হজ্জ, আর উমরা তো উমরা-ই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরূপ বলেন। আর আমি অবগত নই যে, এটা কি আমার জন্য খাস, নাকি গোটা উম্মতের জন্যও এরূপ নির্দেশ।

ছবি বানান