দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১৯৯
এক রাতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এশার নামায আদায়ে বিলম্ব করেন এবং তিনি এত দেরী করেন যে, আমরা সকলে মসজিদে ঘুমিয়ে পড়ি। অতঃপর আমরা জাগ্রত হই এবং আবার সকলে ঘুমিয়ে যাই পুনরায় আমরা জাগ্রত হই এবং আবার ঘুমিয়ে পড়ি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসে বলেনঃ তোমরা ছাড়া আর কেউই এশার নামায আদায়ের জন্য অপেক্ষা করেনি।