দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯৯১
আবদুল আ’লা ইবন হাম্মাদ (রহঃ) ..... হাফসা বিনত আবদুর রহমান ইবন আবূ বকর (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আবদুর রহমানকে বলেন, হে আবদুর রহমান! তুমি তোমার ভগ্নি আয়েশাকে তোমার সাওয়ারীর পশ্চাতে আরোহণ করে তানঈম নামক স্থান হতে উমরার জন্য ইহরাম বাঁধাও এবং উমরা করাও। অতঃপর তিনি তাঁর সাথে আক্মা নামক স্থানে অবতরণ করলে তিনি সে স্থান হতে উমরার জন্য ইহরাম বাঁধেন কারণ তা উমরা কবুল হওয়ার স্থান।