দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯৯২
তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি’ইররানা নামক স্থানে উপস্থিত হয়ে সেখানে অবস্থিত মসজিদে গমণ করেন এবং আল্লাহ্ তা’আলার ইচ্ছানুযায়ী সেখানে যত ইচ্ছা (রুকু) নামায আদায় করেন। অতঃপর তিনি উমরার জন্য ইহরাম বাঁধেন এবং মক্কায় গমণ-পূর্বক রাত্রিতে উমরা সম্পন্ন করে আবার উক্ত স্থানে রাত্রিতেই প্রত্যাবর্তন করেন। অতঃপর (পরের দিন সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়লে) তিনি তাঁর বাহনে সাওয়ার হন এবং বাতনে সারাফ্ নামক স্থান হয়ে মদীনার রাস্তার গিয়ে মিলিত হন। বস্তুত তিনি সকাল পর্যন্ত মক্কাতে রাত্রি জাগরণকারী ছিলেন। 'রুকু' কথাটি মুনকার।