দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০১২
আহমদ ইবন হাম্বল (রহঃ) ....... কাসীর ইবন কাসীর ইবন মুত্তালিব ইবন আবূ ওয়াদা’আহ (রহঃ) হতে, তিনি তাঁর পরিবারের জনৈক ব্যক্তি হতে, তিনি তাঁর দাদা হতে বর্ণনা করেছেন যে, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনী সাহাম গোত্রের দরজার নিকট নামায আদায় করতে দেখেন, যখন লোকেরা তাঁর সম্মুখ দিয়ে যাতায়াত করছেন এবং তাদের মধ্যে কোন সুতরা ছিল না। রাবী সুফইয়ান বলেন, তাঁর ও কা’বার মধ্যে কোন সু্তরা ছিল না।