Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০১৩

প্রায় ২ মিনিট · ২৩৩ শব্দ

তিনি বলেন, আল্লাহ্ তা’আলা যখন তাঁর রাসূলের উপর মক্কা বিজয় দান করেন, তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বক্তা হিসাবে দণ্ডায়মান হয়ে, আল্লাহ্ তা’আলার প্রশংসা ও গুনাগুন করেন। অতঃপর তিনি বলেন, আল্লাহ্ তা’আলা (আবরাহার) হস্তী বাহিনীর মক্কায় প্রবেশ করা প্রতিহত করেন। আর তিনি (মক্কার উপর) প্রাধান্য প্রদান করেন তাঁর রাসূল ও মু’মিনদেরকে। আর আমার জন্য দিবসের একটি অংশকে (যখন তিনি তাঁর সৈন্যসহ সেখানে প্রবেশ করেন) হালাল করা হয়েছে। অতঃপর সেখানে (মক্কায়) কিয়ামত পর্যন্ত সকলের জন্য (যুদ্ধ-বিগ্রহ করা) হারাম। তার (সবুজ) বৃক্ষরাজি কর্তন করা যাবে না, সেখানে কিছু শিকার করা যাবে না এবং সেখানে পড়ে থাকা কোন বস্তু ঘোষক ব্যতীত অন্যের (প্রদান বা সাদকা করা) জন্য হালাল হবে না। তখন আব্বাস (রাঃ) দন্ডায়মান হন অথবা (রাবীর সন্দেহ) আব্বাস (রাঃ) বলেন, হে আল্লাহ্‌র রাসুল! ইযখির ব্যতীত, কেননা সেটা আমাদের গৃহ নির্মানের ও কবরের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ইযখির ব্যতীত। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ইবন আল-মুসাফ্‌ফা, আল ওয়ালীদ হতে অতিরিক্ত বর্ণনা করেছেন যে, তখন আবূ শাহ্ নামক ইয়ামনের জনৈক ব্যক্তি দন্ডায়মান হয়ে বলেন, হে আল্লাহ্‌র রাসুল! এটা আমার জন্য লিখে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আবূ শাহ্-কে এটা লিখে দাও। রাবী (ওয়ালীদ) বলেন, তখন আমি আওয়া’ঈকে এ সম্পর্কে বলি, তোমরা আবূ শাহকে যেটা লিখে দিচ্ছ তা কী? তিনি বলেন, এটা ঐ খুতবা যা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হতে শুনেছেন।

ছবি বানান