Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০২৭

প্রায় ১ মিনিট · ১২০ শব্দ

তিনি বলেন, আপনি যে স্থানে বসে আছেন, একদা উমার ইবনুল খাত্তাব (রাঃ) উক্ত স্থানে বসে ছিলেন এবং বলেন, আমি কা’বার মালামাল বণ্টণ না হওয়া পর্যন্ত বের হব না। তিনি (শায়বা) বলেন, তখন আমি তাঁকে বলি যে, আপনি এরূপ করতে সক্ষম হবেন না, এর জবাবে তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই আমি এটা করব। তখন তিনি (শায়বা) আবার বলেন, আপনি এটা করতে পারবেন না। তখন তিনি (উমার) জিজ্ঞাসা করেন, কেন পারব না? তখন আমি বলি, নিশ্চই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সম্পদ সম্পর্কে অবহিত ছিলেন। আর তাঁরা মালের ব্যাপারে আপনার চেয়ে অধিক মুখাপেক্ষী ছিলেন। কিন্তু তাঁরা তা বের করেন নি। এতদশ্রবণে তিনি দন্ডায়মান হন এবং বের হয়ে যান।

ছবি বানান