Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০২৮

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

তিনি বলেন, যখন আমরা লিয়্যা নামক স্থান হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে রওনা হয়ে সিদরাহ্ স্থানের নিকটবর্তী হই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাথরের পাহাড়ের সম্মুখে দন্ডায়মার হয়ে তায়েফের দিকে দৃষ্টিপাত করে দাঁড়ান। রাবী বলেন, তিনি একবার তাঁর উপত্যক্যার দিকে দৃষ্টিপাত করেন এবং দন্ডায়মান হন, যার কারণে সমস্ত লোকেরা দাঁড়িয়ে যায়। অতঃপর তিনি বলেন, সাইদু ওয়াজ্জা এবং ইাজাহা উভয়ই হারাম, যাকে আল্লাহ্ হারাম করেছেন। আর এটা তাঁর তায়েফে অবতরনের এবং বনী সাকীফ গোত্র অবরুদ্ধ করার পূর্বের ঘটনা।

ছবি বানান