Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৩১

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

ইবন আল মুসান্না (রহঃ) ..... আলী (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সেখানকার (মদীনার) সবুজ বৃক্ষ যেন কেউ কর্তন না করে এবং এর কোন প্রাণী যেন শিকার না করে। আর কেউ যেন সেখানে পড়ে থাকা বস্তু গ্রহণ না করে, অবশ্য যে ব্যক্তি তা ঘোষনা করে লোকদেরকে জানাবে তার কথা আলাদা। আর হত্যার উদ্দেশ্যে সেখানে তরবারি নিয়ে যাওয়া কোন ব্যক্তির জন্য উচিত নয়। আর সেখানকার কোন বৃক্ষরাজি কর্তন করাও উচিত নয়, অবশ্য উটের খাদ্য হিসাবে যা ব্যবহৃত হয় তার ব্যাপার আলাদা।

ছবি বানান