আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৩০
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কুরআন ব্যতীত আর কিছুই লিপিবদ্ধ করিনি। আর এ সহীফার মধ্যে কী (যা আলীর তরবারীর খাপের মধ্যে ছিল)? আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয়ের হতে সাওর পর্যন্ত সমস্ত মদীনা হারাম, (অর্থাৎ খুবই সম্মানিত) কাজেই যে ব্যক্তি কোন বিদ্’আতের সৃষ্টি করে অথবা কোন বিদ্আত সৃষ্টিকারীকের সাহায্য করে, তার উপর আল্লাহ্ তা’আলার, ফিরিশতাদের এবং সমস্ত মানবকুলের লা’নত’। সে ব্যক্তির কোন ফরয বা নফল ইবাদত কবুল হবে না। আর মুসলিমের অঙ্গীকার পালন করা তাদের জন্য খুবই দরকারী। যদিও তা সাধারণ ব্যক্তিদের জন্য হয়। আর যে ব্যক্তি কোন মুসলিমের সাথে অঙ্গীকার ভঙ্গ করে তার উপর আল্লাহ্ তা’আলার, ফিরিশতাদের ও সমস্ত মানবকুলের লা’নত। সে ব্যক্তির কোন ফরয বা নফল ইবাদত কবুল হবে না। আর যে ব্যক্তি কোন সম্প্রদায়ের লোকদের অনুমতি ব্যতীত এর আমীর হয় তার উপর আল্লাহ্ তা’আলার, ফিরিশতাদের এবং সমস্ত মানবকুলের অভিসম্পাত। সে ব্যক্তির কোন ফরয ও নফল ইবাদত কবুল হবে না।