দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৩৩
তিনি বলেন, আমি সা’দ ইবন আবূ ওককাস (রাঃ) কে জনৈক ব্যক্তিকে পাকড়াও করতে দেখি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত মদীনার নিষিদ্ধ এলাকার মধ্যে শিকার করছিল। তখন তিনি তার কাপড় ছিনিয়ে নেন। এরপর তিনি (সা’দ) তার মনিবের নিকট গমণ করেন এবং উক্ত ব্যাক্তির ব্যাপার সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি জবাবে বলেন, নিশ্চই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ এলাকাকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং বলেন, যদি কেউ এখানে শিকার করতে দেখে, তবে সে যেন তার কাপড় কেড়ে (ছিনাইয়া) লয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদ্যদ্রব্য প্রদান করেছেন, তা আমি তোমাদের প্রদান করবো না বরং যদি তোমরা চাও, তবে আমি তোমাদিগকে তার মূল্য প্রদান করব। ['শিকার করছিল' অংশটুকু মুনকার। ]