Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৩৪

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

উসমান ইবন আবূ শায়বা (রহঃ) ...... তাওয়ামার আযাদকৃত গোলাম সালিহ হতে, তিনি সা’দের মনিব হতে বর্ণনা করেছেন। একদা সা’দ মদীনার গোলামদের মধ্য হতে কোন একজনকে মদীনার বৃক্ষরাজি কাটতে দেখে তার সমস্ত সম্পদ ও কাপড়চোপড় ছিনিয়ে নেন। অতঃপর তিনি তাদের উদ্দেশ্যে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শ্রবণ করেছি যে, তিনি মদীনার বৃক্ষরাজি কাটতে নিষেধ করেছেন। আর তিনি আরো বলেন, যদি কেউ এখন থেকে কিছু কর্তন করে, তবে ঐ ব্যক্তির সম্পদ ও কাপড়চোপড় সহ পাকড়াও করবে।

ছবি বানান