Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৫২

প্রায় ২ মিনিট · ২০৩ শব্দ

উম্মে হাবীবা (রাঃ) বলেন, হে আল্লাহ্‌র রাসুল! আমার বোনের ব্যাপারে আপনার প্রয়োজন বা অনুরাগ আছে? তিনি বলেন, সে যা বলেছে যে, আপনি তাকে বিবাহ করুন, তা আমি করতাম। (কিন্তু) তিনি জিজ্ঞাসা করেন, আমি কি তোমার বোনকে বিবাহ করব? তিনি (উম্মে হাবীবা) বলেন, হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞাসা করেন, অথবা তুমি কি তা পছন্দ কর? তিনি বলেন, আপনি এ ব্যাপারে একক সিন্ধান্তের অধিকারী নন? তবে আমি আমার বোনের মঙ্গলের ব্যাপারে শরীক হতে পছন্দ করি। (অর্থাৎ সে আপনার স্ত্রী হওয়ার গৌরব লাভ করলে দুনিয়া ও আখিরাতে কল্যাণের অধিকারী হবে এবং আমি তার জন্য কামনা করি)। তিনি বলেন, সে আমার জন্য হালাল নয় (কেননা দুই বোনকে একই সঙ্গে স্ত্রী হিসাবে গ্রহণ করা শরীয়ত সম্মত নয়)। তিনি (উম্মে হাবীবা) বলেন, আল্লাহর শপথ! আমি জানতে পেরেছি যে, আপনি নাকি দুর্‌রা অথবা যুর্‌রা (রাবীর সন্দেহ) যুহায়র বিন্ত আবূ সালামাকে বিবাহের জন্য প্রস্তাব পেশ করেছেন? তিনি জিজ্ঞাসা করেন, বিনতে উম্মে সালামা? তিনি বলেন, হ্যাঁ। তিনি বলেন, আল্লাহর শপথ! যদি সে আমার ঘরে প্রতিপালিত না হত এবং আমার দুধ-ভাইয়ের কন্যা না হত, তবে সে আমার জন্য হালাল হত। কেননা তার পিতা আবূ সালামাকে ও আমাকে সূওয়াইবিয়্যা দুগ্ধপান করিয়েছেন। কাজেই তোমরা তোমাদের বোন ও কন্যাকে আমার জন্য পেশ কর না।

ছবি বানান