দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৫৩
তিনি বলেন, আমার নিকট আফলাহ্ ইবন আবূল কু’আইস প্রবেশ করলে আমি তার নিকট পর্দা করি। তিনি বলেন, তুমি আমার কাছে পর্দা করছ, অথচ আমি তোমার চাচা। তিনি বলেন, আমি তাকে জিজ্ঞাসা করি, আপনি কিরূপে আমার চাচা হন? তিনি বললেন, আমার ভাইয়ের স্ত্রী তোমাকে দুধ পান করিয়েছে। তিনি বলেন, আমাকে তো একজন মহিলা দুধ পান করিয়েছে, কোন পুরুষ তো আমাকে দুধ পান করায়নি? এমতাবস্থায় আমার নিকট রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আমি তাঁকে সব খুলে বললাম, তিনি বললেন, হ্যাঁ, সে তোমার চাচা, কাজেই সে তোমার নিকট আসতে পারে।