দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৫৪
হাফস ইবন উমার ..... আয়েশা (রাঃ) হতে একই রকম (শু’বা ও সাওরী বর্ণিত হাদীসের মত) হাদীস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকট এমন সময় হাজির হন, যখন তাঁর নিকট একজন পুরুষ লোক উপস্থিত ছিল। রাবী হাফস বলেন, এটা তাঁর নিকট খুবই অপছন্দনীয় মনে হয় এবং তাঁর চেহারা মোবারক (রাগের কারণে) পরিবর্তিত হয়। অতঃপর রাবী (হাফস ও মুহাম্মদ ইবন কাসীর) একমত হয়ে বর্ণনা করেন যে, তখন তিনি বলেন, ইয়া রাসুলাল্লাহ্! ইনি আমার দুধভাই। তিনি বলেন, তোমরা তোমাদের ভাইয়ের সুযোগ দিবে। বস্তুত শিশুকালে একই সঙ্গে দুধপান, যা ক্ষুধা নিবারণ করে এর দ্বারা সম্পর্ক স্থাপিত হয়।