দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৮৫
আহমাদ ইবন মানী’ .... ইবন আব্বাস (রাঃ) এই আয়াত সম্পর্কে ’’তোমাদের জন্য হালাল নয় যে, তোমরা জোরপূর্বক কোন মহিলার মালিক হবে। আর তোমরা তাদের বাধা দিবে না’’ বলেছেন, (জাহিলিয়াতের যুগে) যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করতো, তখন তার অভিভাবকগণ তার স্ত্রীর ব্যাপারে স্ত্রীর অভিভাবকদের চাইতে অধিক হকদার ছিল। কাজেই তাদের কেউ যদি তাকে বিবাহ করতে ইচ্ছা করতো, তবে সে তা করতো; আর যদি তাকে বিবাহ করতে অনীহা প্রকাশ করতো, তবে তাকে আটকে রাখত এবং অন্যের সাথে বিবাহ করতে দিত না। তখন আল্লাহ্ তা’আলা এতদসম্পর্কে নিষেধাজ্ঞা জারী করে এই আয়াত নাযিল করেন। ।