দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,০৮৬
তিনি বলেন, ’’তোমাদের জন্য এটা বৈধ নয় যে, তোমরা জোরপূর্বক কোন মহিলার মালিক হবে। আর তোমরা তাদের অন্যের সাথে বিবাহ প্রদান করবে না এই আশংকায় যে, তোমরা তাদেরকে যা প্রদান করেছ, তা চলে যাবে। তবে তারা যদি প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হয় তবে সে আলাদা ব্যাপার।’’ আর এই আয়াতটি নাযিলের কারণ হল, (অন্ধকার যুগে) পুরুষেরা তাদের নিকটাত্মীয়দের মৃত্যুর পর, তদের স্ত্রীদেরও মালিক হত এবং মৃত্যুবরণ না করা পর্যন্ত তাকে অন্যের সাথে বিবাহ মানা করত অথবা সে তার প্রাপ্য মাহর ঐ ব্যক্তিকে প্রদান করত। আল্লাহ্ তা’আলা উক্ত আয়াতে এরূপ করতে নিষেধ করেছেন।