Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১১৩

প্রায় ২ মিনিট · ২১৪ শব্দ

তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে বলেন, আমি তোমার সাথে অমুক মহিলাকে বিবাহ দিতে চাই, তুমি কী এতে রাযী আছ? সে বলে হ্যাঁ। তিনি তাদের মধ্যে বিবাহ সম্পন্ন করে দেন। এরপর সে ব্যক্তি সে মহিলার সাথে সহবাস করে এবং তার জন্য কোন মাহর ধার্য করেনি। আর তাকে নগদ কিছু (মাহর বাদে) প্রদানও করে নাই। আর ইনি সে ব্যক্তি ছিলেন, যিনি হুদায়বিয়াতে উপস্থিত ছিলেন এবং এদের জন্য খায়বার বিজয়েরর (যুদ্ধলব্ধ) সম্পদের অংশও ছিল। এরপর এই ব্যক্তির মৃত্যুর সময় হলে সে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক মহিলার সাথে আমার বিবাহ দেন এবং তার জন্য কোন মাহর ধার্য করেননি। আর আমিও তাকে কিছু প্রদান করিনি। এখন আমি আপনাদের সম্মুখে এরূপ সাক্ষ্য দিচ্ছি যে, আমি আমার অংশে খায়বার যুদ্ধে প্রাপ্ত গণীমতের মাল তাকে প্রদান করেছি। এরপর সে মহিলা তার অংশ গ্রহণ করে এবং তা এক হাজার দিরহামে বিক্রয় করে। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, প্রথম হাদীসে উমার (রাঃ) অতিরিক্ত বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, উত্তম বিবাহ তা-ই যা সহজে সম্পন্ন হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ ব্যক্তিকে বলেন, এরপর পূর্বোক্ত হাদীসের অর্থে হাদীস বর্ণিত হয়েছে। ইমাম আবূ দাঊদ (রহঃ) আরো বলেন, আমার আশংকা এই যে, সম্ভবত এই হাদীসটি অতিরিক্ত সংযোজিত। কেননা ব্যাপারটি ছিল ব্যতিক্রমধর্মী।

ছবি বানান