দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১১৬
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহের খুতবা প্রদান করতেন। এরপর তিনি পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন, তিনি তাঁর রাসূলকে সত্যসহ প্রেরণ করেছেন সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে কিয়ামত পর্যন্ত। যে আল্লাহ্ ও তাঁর রাসূলের আনুগত্য করল সে সুপথ পেল। আর যে ব্যক্তি তাঁদের উভয়ের আনুগত্য করল না সে নিজের ক্ষতি করল এবং সে আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না।