Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৪১

প্রায় ১ মিনিট · ৭৪ শব্দ

আহমাদ ইবন ইউসুফ মুহাল্লাবী আল নীশাপুরী ..... সাঈদ ইবন হাকীম তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা মু’আবিয়া আল কুশায়রী হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে তাঁকে জিজ্ঞাসা করি, আপনি আমাদের স্ত্রীর হক সম্পর্কে কী নির্দেশ দেন? তিনি বলেন, তোমরা যা খাবে, তাদেরকেও তা খেতে দিবে। আর তোমরা যা পরিধান করবে, তাদেরকেও তা পরিধান করাবে এবং তোমরা তাদেরকে মারধর করবে না ও গালমন্দ দিবে না।

ছবি বানান