দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৪২
মূসা ইবন ইসমাঈল ..... আবূ হাররা আর রাকাশী তার চাচা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, যদি তোমরা স্ত্রীদের পক্ষ হতে অবাধ্যতার আশংকা কর, তবে তোমরা তাদের বিছানা পৃথক করে দিবে। রাবী হাম্মাদ বলেন, অর্থাৎ তাদের সাথে সহবাস পরিত্যাগ করবে।