Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৫৬

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

সাঈদ ইবন মানসূর ...... ইবন ইসহাক (রহঃ) হতে পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। অতঃপর তিনি বলেন, যতক্ষণ না সে (বন্দিনী স্ত্রী) তার হায়েয হতে সম্পূর্ণ মুক্ত (পবিত্র) হয়। অতঃপর তিনি (রাবী) অতিরিক্ত বর্ণনা করেছেন, যে ব্যক্তি আল্লাহ্ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে তার জন্য মুসলিমদের প্রাপ্ত কোন গণীমতের পশুর উপর সাওয়ার হওয়া হালাল নয়; যে তাকে দুর্বল করে ফেরত দিবে। আর যে ব্যক্তি আল্লাহ্ ও কিয়ামতের প্রতি ঈমান রাখে, সে যেন মুসলিমদের গণীমতের কাপড় পরিধান না করে, এমনভাবে যে, সে তা পুরাতন করে ফেরত দেয়। ইমাম আবূ দাঊদ বলেন, উক্ত হাদীসে 'ঋতুমতী স্ত্রীলোক' শব্দটি সংরক্ষিত নয়।

ছবি বানান