Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৫৭

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

উসমান ইবন আবূ শায়বা ও আবদুল্লাহ্ ইবন সাঈদ ...... আমর ইবন শু’য়াইব তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা হতে তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি ইরশাদ করেনঃ যখন তোমাদের কেউ কোন রমনীকে বিবাহ করে অথবা কোনো দাস খরিদ করে, তখন সে যেন বলে, হে আল্লাহ্! আমি তোমার নিকট এর উত্তম স্বভাব ও সৎ চরিত্রের জন্য দু’আ করছি এবং এর মন্দ স্বভাব ও অনিষ্টতা হতে তোমার নিকট সাহায্য প্রার্থনা করছি। আর যখন কেউ কোন উট খরিদ করে তখন সে যেন এর ঝুঁটি স্পর্শ করে এরূপ বলে। ইমাম আবূ দাঊদ বলেন, রাবী আবূ সাঈদ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, সে যেন স্ত্রীর ও দাসের কপাল স্পর্শ করে বরকতের জন্য দু’আ করে।

ছবি বানান