আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৬২
তিনি বলেন, যখন ইয়াহুদীদের স্ত্রীলোকের ঋতুমতী হতো, তখন তারা তাদেরকে ঘর হতে বের করে দিত এবং তাদের সাথে খানাপিনা করতো না। এমনকি তারা তাদের সাথে একই ঘরে অবস্থানও করতো না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ্ তা’আলা এ আয়াত নাযিল করেনঃ ’’তারা আপনাকে হায়েযওয়ালী স্ত্রীদের ব্যাপারে জিজ্ঞাসা করে। আপনি বলুন, তা অপরিত্র বস্তু। কাজেই হায়যকালীর সময়ে তোমরা তাদের সাথে একই ঘরে বসবাস করবে এবং সংগম ব্যতীত আর সবই করবে।' তখন ইয়াহুদীরা বলে, এই লোকটি তো আমাদের নিয়মের ব্যাতিক্রম করছে। অতঃপর উসায়দ ইবন হুদাইর ও আব্বাস ইবন বিশর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে বলে, হে আল্লাহ্র রাসুল! ইয়াহুদীরা এইরূপ সমালোচনা করেছে। আমরা কী স্ত্রীদের সাথে ঋতুমতী থাকাকালীন সময়ে সহবাস করব না? এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারক পরিবর্তিত হয়ে যায়। আমরা ধারণা করি যে, তিনি তাঁদের উভয়ের উপর রাগান্বিত হয়েছেন। অতঃপর তারা কিছু দুধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাদিয়া স্বরূপ প্রেরণ করে। তখন তিনি তাদেরকে ডেকে পাঠান। অতঃপর এতে আমরা ধারণা করি যে, তিনি তাঁদের উপর রাগান্বিত হননি।