দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৬৩
তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছি, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঋতুকালীন সময়ে একই চাদরের নিচে শয়ন করতাম। অতঃপর তাঁর শরীর মোবারকে যদি কিছু (রক্ত) লাগত, তবে তিনি তা ধুয়ে ফেলতেন। আর যদি তার কাপড়ে কিছু লাগত, তবে তিনি সে স্থান ধুয়ে ফেলতেন। আর তিনি তা পরিবর্তন না করে, তা পরা অবস্থায় নামায আদায় করতেন।