দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৬৮
তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে আরয করে, হে আল্লাহ্র রাসূল! আমার একটি দাসী আছে, আর আমি তার সাথে সহবাসের সময় ’আযল’ করি। কেননা আমি এটা অপছন্দ করি যে, সে গর্ভবতী হোক এবং আমি তাকে বিকরয় করতেও ইচ্ছা রাখি। আর ইয়াহুদীরা আযলকে জায়িয মনে করে না বরং তাদের মতে এটা ছোট গর্ভপাত। এটা শুনে তিনি বলেন, ইয়াহুদীরা মিথ্যা বলেছে, এবং আল্লাহ্ তা’আলা যাকে সৃষ্টি করতে চান, কেউই তার আগমনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না।