আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৬৯
তিনি বলেন, আমি মসজিদে (নববীতে) প্রবেশ করে, সেখানে আবূ সাঈদ আবূ খুদরী (রাঃ)-কে দেখতে পাই। আমি তার নিকট উপবেশন করে তাকে ’আযল’ সম্পর্কে জিজ্ঞাসা করি। আবূ সাঈদ (রাঃ) বলেন, আমি বনূ মুস্তালিকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বের হই। তখন আমাদের হাতে আরবের (বনূ মুস্তালিক গোত্রের) কিছু মহিলা বন্দী হয়। ঐ সময় আমরা স্ত্রীদের নিকট হতে দূরে থাকায় আমাদের কামস্পৃহা বৃদ্ধি পায়। কিন্তু আমরা তাদের (মহিলাদের) অধিক মূল্য প্রাপ্তির জন্যও লালায়িত ছিলাম। তখন আমরা (তাদের সাথে সহবাসকালে) আযল করার সিন্ধান্ত গ্রহণ করি। অতঃপর আমরা বলি, আমরা ’আযল’ করব, অথচ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের সংগেই আছেন, তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করছি না কেন? অতঃপর তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ যদি তোমরা তা কর, তবে তাতে দোষের কিছু নেই। (তবে জেনে রাখ!) কিয়ামত পর্যন্ত যারা সৃষ্টি হওয়ার, তাঁরা সৃষ্টি হবেই হবেই ।