দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৮১
তিনি বলেন, ইউনুস ইবন জুবায়র আমার নিকট বর্ণনা করেন যে, একদা আমি আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ)-কে জিজ্ঞাসা করি। এক ব্যক্তি হায়েয অবস্থায় তার স্ত্রীকে তালাক প্রদান করেছে। তখন তিনি জিজ্ঞাসা করেন, তুমি কি ইবন উমারকে চেন? আমি বলি, হ্যাঁ। তিনি বলেন, আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ) তার স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক প্রদান করে। তখন উমার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে তাকে এতদসম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, তাকে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে বলো। এরপর সে যেন তাকে তার হায়েয আসার পূর্বে তালাক প্রদান করে। তখন আমি বলি, এটা হতে কি তার ইদ্দত গণনা করতে হবে? তখন জবাবে তিনি বলেন, হ্যাঁ। আর সে যদি এরূপ করতে অপারগ হয়, তবে সে আহমকের মত কাজ করবে।