আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৮২
তিনি বলেন, আমাকে ইবন জুবায়র আবূ জুবায়র হতে খবর দিয়েছেন। তিনি আবদুর রহমান আয়মনকে যিনি উরওয়ার আযাদকৃত গোলাম ছিলেন, ইবন উমার (রাঃ)-কে জিজ্ঞাসা করতে শুনেন এবং আবূ যুবায়রও তা শ্রবণ করেন। তিনি জিজ্ঞাসা করেন, যে ব্যক্তি তার স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দেয়, সে ব্যক্তি সম্পর্কে আপনার অভিমত কী? তিনি বলেন, আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে তাঁর স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দেয়। উমার (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে, তখন তিনি আমাকে পুনরায় তাকে (স্ত্রীকে) গ্রহণ করার নির্দেশ দেন এবং বলেন, এত দোষের কিছু নেই। অতঃপর তিনি বলেন, তাকে পুনঃগ্রহণের পর যখন সে পবিত্র হবে, তখন তাকে তালাক দিবে বা তোমার নিকট রাখবে। অতঃপর ইবন উমার (রাঃ) বলেন, তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত পাঠ করেনঃ ’’হে নবী! যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিবে, তখন তাদের উদ্দত (গণনার সীমা) আসার পূর্বে তালাক দিবে।’’ ইমাম আবূ দাঊদ ... আবূ ওয়ায়েল হতে অন্যান্য রাবীদের বর্ণিত হাদীসের অর্থে হাদীস বর্ণনা করেছেন। তারা বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার স্ত্রীকে পুনরায় গ্রহণের জন্য নির্দেশ দেন, যতক্ষণ না সে পবিত্র হয়। এরপর যদি ইচ্ছা করে, তাকে তালাক দিতে বা গ্রহণ করতে নির্দেশ দেন।