দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৮৪
তিনি বলেন, (আল্লাহ্ তা’আলার বাণীঃ) ’’তালাকপ্রাপ্তা মহিলাগণকে নিজ গৃহে তিন হায়েয পর্যন্ত আবদ্ধ রাখবে। আর তাদের জন্য আল্লাহ্ তা’আলা তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন, তা গোপন রাখা বৈধ নহে’’ (আর এ আয়াত নাযিলে উদ্দেশ্য হল) যখন কোন লোক তার স্ত্রীকে ইতিপূর্বে তালাক প্রদান করতো, তখন সে তাকে পুনঃগ্রহণের অধিক হকদার হতো; যদিও সে তাকে তিন তালাক প্রদান করতো। এরপর এ আয়াতটি, পরবর্তী আয়াতের দ্বারা মানসুখ (রহিত) হয়। এরপর তিনি তিলিাওয়াত করেনঃ ’’তালাক দু’ধরনের ... আয়াতের শেষ পর্যন্ত।’’ অর্থাৎ ১. তালাকে রিজ’ঈ: এক বা দু’তালাক দেয়ার পর ফেরত নেয়া চলে। ২. তালাকে মুগালালাযাঃ তিন তালাক দেয়ার পর পুনঃগ্রহণ চলে না।