দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৮৫
যুহায়র ইবন হারব ..... বনী নাওফলের আযাদকৃত গোলাম আবূ হাসান বলেন, তিনি ইবন আব্বাস -কে এমন একজন দাস সম্পর্কে জিজ্ঞাসা করেন, যার অধীনে একজন দাসী স্ত্রী ছিল। আর সে তাকে দু’তালাক প্রদান করেছিল। এরপর তারা উভয়েই আযাদ হয়। এমতাবস্থায় দাসীটি কি তাকে পুনরায় বিবাহ করতে পারবে? তিনি বলেন, হ্যাঁ, পারবে। কেননা, এতদসম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ ফয়সালা প্রদান করেছেন।