Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৯৮

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেন, আমি উমার ইবনুল খাত্তাব -কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ সমস্ত কাজ নিয়্যাতের উপর নির্ভরশীল।আর প্রত্যেক ব্যক্তি যে কাজের জন্য যে নিয়্যাত করে, তা তদ্রুপ হয়ে থাকে। যে ব্যক্তি আল্লাহ্ ও রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করে, তার হিজরত আল্লাহ্ ও রাসূলের জন্য হয়। আর যে ব্যক্তি দুনিয়ার কিছু লাভের উদ্দেশ্যে হিজরত করে বা কোন স্ত্রীলোককে বিবাহের উদ্দেশ্যে হিজরত করে, এমতাবস্থায় সে যে নিয়্যাতে হিজরত করে, সে তা-ই প্রাপ্ত হবে।

ছবি বানান