আবু দাউদ শরীফ - হাদীস নং ২২
তিনি বলেছেনঃ একদা আমি এবং আমর ইবনুল-আস (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের নিকট যাচ্ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঢালসহ বের হলেন, অতঃপর ঢালটি আড়াল করে (অন্যদের হতে পর্দার উদ্দেশ্যে) পেশাব করলেন। আমরা পরস্পর বললাম, তোমরা তাঁর প্রতি লক্ষ্য কর, তিনি মহিলাদের ন্যায় পেশাব করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এহেন বক্তব্য শুনতে পেয়ে বলেনঃ তোমরা কি জাননা বনী ইসরাঈলের এক ব্যক্তির অবস্হা কি হয়েছিল? তাদের কারো পরিধেয় বস্ত্রে পেশাব লেগে গেলে তারা সে অংশ কেটে ফেলতো অতঃপর এই ব্যক্তি তাদের এরূপ করতে নিষেধ করায় তাকে কবরে শাস্তি প্রদান করা হয়েছে -(নাসাঈ, ইবনু মাজাহ)। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, মানসূর (রহঃ) আবূ ওয়াইল থেকে, তিনি আবূ মূসা (রাঃ) হতে এই হাদীস বর্ণনা করেছেন। তাঁর বর্ণনানুযায়ী (جِلْدَ أَحَدِهِمْ) অর্থাৎ তাদের কারও চামড়ায় পেশাব লেগেছিল। তা কাটার সময় উক্ত ব্যক্তি নিষেধ করেছিল। আসিম, আবূ ওয়াইল হতে, তিনি আবূ মূসা (রাঃ) হতে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, অর্থাৎ কারও শরীরে পেশাব লাগলে।