দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২৩
তিনি বলেছেনঃ একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ময়লা-আবর্জনা ফেলার স্থানের নিকট যাওয়ার সময় সেখানে দাঁড়িয়ে পেশাব করেন। অতঃপর পানি চেয়ে নেন এবং মোজার উপর মাসেহ্ করেন -(বুখারী, মুসলিম তিরমিযী, ইবনু মাজাহ, নাসাঈ)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ মুসাদ্দাদ হতে বর্ণিত আছে যে, হুযায়ফা (রাঃ) বলেছেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করবেন বুঝতে পেরে আমি দূরে সরে গেলাম অতঃপর আমাকে নিকটে আহ্বান করলেন- এমনকি আমি তাঁর পশ্চাতে এসে দাঁড়ালাম।