Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২১০

প্রায় ৩ মিনিট · ৩৪১ শব্দ

তিনি বলেন, ইবনুল ’আলা আল্-বায়াদবী বলেছেন, স্ত্রীদের সাথে সহবাসে আমি খু্বই সক্ষম ছিলাম। আর আমার মতো সহবাসে সামর্থ ব্যক্তি আর কেউ ছিল না। এরপর মাহে রামাযান সমাগত হওয়াতে আমার আশংকা হয় যে, হয়ত আমি সকাল বেলাতেও আমার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হতে পারি। তখন আমি তার সাথে যিহার করি এবং এমতাবস্থায় মাহে রামাযান প্রায় শেষ পর্যায়ে পোঁছে। কিন্তু একদা রাতে সে আমার খিদমতের সময়, তার সৌন্দর্য আমার সম্মুখে উন্মোচিত হওয়ায় আমি নিজেকে নিয়ন্ত্রন করতে অসমর্থ হই এবং তার সাথে সহবাস করি। এরপর সকালবেলা আমার কাওমের লোকদের নিকট গমণ করি এবং তাদের এ ঘটনা ব্যক্ত করি তাদেরকে বলিঃ তোমরা আমার সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট চলো এবং তাঁকে সব খুলে বলি। তিনি জিজ্ঞাসা করেন, হে সালামা! তুমি কি এরূপ কাণ্ড করেছ? আমি বলি, হে আল্লাহ্‌র রাসুল! আমি এরূপই করেছি এবং তা দু’বার বলি। আর এমতাবস্থায় আমি আল্লাহ্ তা’আলা নির্দেশের প্রতি ধৈয্য ধারণ করি। এখন আল্লাহ্ যা বলেছেন, এখন সে হিসাবে আমার উপর হুকুম জারী করুন। তিনি বলেন, তুমি একজন দাসী মুক্ত করো। আমি বলি, ঐ আল্লাহর শপথ! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, এ ব্যতীত আমার আর কোন দাসী নেই এবং এই বলে আমি তার শরীর স্পর্শ করি। তিনি বলেন, তবে তুমি দু’ মাস একাধারে রোযা রাখো। সে বলে, রোযার মধ্যে আমি যে মুসীবতে পড়েছি, হয়ত সেরূপ মুসীবতে আবার পড়তে পারি। তিনি বলেন,এমতাবস্থায় তুমি ষাটজন মিসকীনকে তৃপ্তি সহকারে খুরমা খাওয়াও। সে বলে, ঐ আল্লাহ শপথ! যিনি আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন, আমরা তো রাতে খালি পেটে উপোস করি, আর আমাদের কোনো খাবরই নেই। তিনি বলেন, তুমি বনী যারীক গোত্রের সাদকা আদায়কারী ব্যক্তির নিকট গমন করো, সে তোমাকে খুরমা প্রদান করবে। আর তদ্বারা তুমি ষাটজন মিসকীনকে তৃপ্তি সহকারে খাওয়াবে এবং তুমি ও তোমার পরিজনবর্গও বাকি অংশ খাবে। তখন আমি আমার কাওমের নিকট ফিরে এসে বলি, আমি তোমাদের নিকট সংকীর্ণতা ও খারাপ ব্যাবহার পেয়েছি এবং আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উদারতা, ভাল ব্যবহার পেয়েছি। তিনি আমাকে তোমাদের সাদকার মাল গ্রহণের নির্দেশ দিয়েছেন। রাবী ইবনুল ’আলা অতিরিক্ত বর্ণনা করেছেন যে, ইবন ইদরীস বলেছেন, বায়াদা বনী যুরাইক গোত্রের একটি শাখা।

ছবি বানান